শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নিউ ইয়র্কে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৩ বার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। সম্মিলিত একুশ উদযাপনের জন্য তিনটি স্থানে প্রায় দুই শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসসহ বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কার্যালয়, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট, উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সোসাইটি, উডসাইডের কুইন্স প্যালেসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুক্তধারা ফাউন্ডেশন, তথাকথিত জালালাবাদ অ্যাসোসিয়েশন ভবনে এবং বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, এস্টোরিয়া, ব্রঙ্কসে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারি পালন করা হয়।
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টা থেকে। এর মধ্যে ছিল আলোচনা সভা, নতুন প্রজন্মের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মিলিত একুশের অনুষ্ঠান গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী নতুন প্রজন্মের মধ্যে পুরস্কার বিতরণ এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়াও বাংলাদেশি অধ্যুষিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন পৃথক পৃথকভাবে মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com