বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :

অক্টোবরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮ বার

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আজ বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের কোনো দাম পরিবর্তন হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত মূল্যহার বহাল রাখা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তির ফলে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com