বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ বার

নরসিংদীর পলাশ উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন।

শনিবার ভোরে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: নাইবুল ইসলাম এই ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন এনা পরিবহনের চালক মো: ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জ। নিহত অপরজন কাভার্ডভ্যানের চালক। তার ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস ভোর ৪টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পরিবহন চালক ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। এ সময় গুরুতর আহত হয় আরো ছয়জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কটির দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com