বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

হুথিদের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩১ বার

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির সাতটি জাহাজবিধ্বংসী সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে হামলার পরিকল্পনা করেছিল হুথি। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সেন্টকমের বাহিনী এসব ক্ষেপণাস্ত্র ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় শনাক্ত করে এবং বুঝতে পারে এসব দিয়ে পণ্যবাহী জাহাজ এবং মার্কিন বাহিনীর জাহাজকে লক্ষ্য করা হয়েছিল।

তবে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হুথি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিমাণ বেড়েছে। এর জবাবে হুথিদের ওপর পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com