শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

পর্দা নামল বইমেলার, বিক্রি ৬০ কোটি টাকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২৮ বার

অমর একুশে বইমেলার শেষ দিন ছিল আজ শনিবার। এবার বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার বই। আর প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫১টি নতুন বই।

গত বছরের বইমেলায় বিক্রি হয়েছিল ৪৭ কোটি টাকার বেশি বই। আর প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল ৩ হাজার ৭৩০টি। একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলা একাডেমির উপপরিচালক শাহেদ মমতাজ।

বাংলা একাডেমিতে ৩১ দিনের বইমেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘পৃথিবী ঘুরে এমন একটি বইমেলা কেউ খুঁজে পাবেন না। এই বইমেলা আমাদের আবেগের এবং জাতিসত্তার মেলা। গত বছরের তুলনায় এবার ১৩ কোটি টাকার বেশি বই বিক্রি বেড়েছে। পহেলা মার্চ পর্যন্ত মেলায় দর্শনার্থীর সংখ্যা ৬০ লাখের কাছাকাছি ছিল। ২ মার্চ পর্যন্ত নতুন বই এসেছে ৩ হাজার ৭৫১ টি। যেখানে গত বছর ছিল ৩ হাজার ৭৩০টি। মোড়ক উন্মোচন হয়েছে ৬০০ বইয়ের। যুগ যুগ ধরে এই মেলার বেঁচে থাকবে হাজারো মানুষের মধ্যে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com