বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় মালয়েশিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৪৪ বার

মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়।
করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেটের কার্যকারিতা আছে বলে ধারণা করা হয়।

এই ওষুধ মূলত ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। কোভিড-১৯ চিকিৎসায় অন্য কোনো ওষুধ আবিষ্কৃত না হওয়ায় অনেক দেশ বিকল্প হিসাবে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট ব্যবহার করছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাাসন (এফডিএ) কোভিড-১৯ চিকিৎসায় এর কার্যকারিতা সম্পর্কে এখনো নিশ্চিত করেনি।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের কাছে লেখা চিঠিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হুসেইন হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। ট্যাবলেটটি মালয়েশিয়ায় করোনা রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

চিঠিতে হিসামুদ্দিন তুন হুসেইন বলেন, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার সরকার।

এ ছাড়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা দেয়ার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com