বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আফগানিস্তানে তীব্র তুষার ও বৃষ্টিতে অন্তত ৬০ জনের প্রাণহানি

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১১৮ বার

আফগানিস্তানে তিন সপ্তাহে প্রবল বৃষ্টি ও তুষারে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছে। দেশটির দুর্যোগ মন্ত্রণালয় বুধবার (১৩ মার্চ) এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সায়েক এক ভিডিও বার্তায় বলছেন, ২০ ফেব্রুয়ারি থেকে অস্বাভাবিক বরফ ও বৃষ্টির কারণে ৬০ জন মারা গেছে এবং আরো ২৩ জন আহত হয়েছে।

তিনি আরো বলেছেন, প্রায় এক হাজার ৬৪৫টি বাড়িঘর হয় আংশিক না হয় পুরোই ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশু মারা গেছে। যুক্তরাষ্ট্রের সমর্থিত সরকারের পতন এবং তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর দরিদ্র এ দেশটিতে বিদেশি সাহায্য একেবারে কমে গেছে। ফলে দেশটির দুর্যোগ মোকাবিলার সক্ষমতাও হ্রাস পেয়েছে।

এদিকে অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে লল্ডভন্ড পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যা থেকে সেখানে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সূত্র : দৈনিক ইত্তেফাক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com