সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

রোজাদারদের জন্য দুবাই পুলিশের মহতী উদ্যোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১২১ বার

রমজানে রোজাদারদের জন্য মহতী একটি উদ্যোগ গ্রহণ করেছে দুবাই পুলিশ। স্টার হেলথ কেয়ার নামে একটি সংস্থার সহযোগিতায় রমজান জুড়ে অন্তত দেড় লাখ প্যাকেট ইফতারি বিতরণ করবে তারা।

আরব নিউজ জানিয়েছে, ইফতারের সময় বিভিন্ন মোড় এবং সড়কে থাকা রোজাদারদের মধ্যে প্রতিদিন কমপক্ষে ৫ হাজার প্যাকেট ইফতারি বিতরণ করা হবে।

রা’সুল খিমাহ ও উজমানের অন্তত ১৩টি স্থানে এই বিতরণ কার্যক্রমে প্রতিদিন অংশ নিচ্ছেন দুবাই পুলিশের অন্তত ৩০০ জন সদস্য।

গত বছর রমজানে সংস্থাটি অন্তত ১ লাখ ১৭ হাজার প্যাকেট ইফতারি বিতরণ করে। এ বছর প্যাকেট সংখ্যা বেড়ে দেড় লাখে এসেছে।

রোজাদারদের স্বাস্থের প্রতি খেয়াল রেখে খেজুর, পানি, কেক ও ইফতারের জুস দিয়ে ইফতারির প্যাকেটগুলো করা হয়েছে।

দুবাই পুলিশের কর্মকর্তা জুমা আল মেহিরি এ প্রসঙ্গে বলেছেন, এই কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় নাগরিক এবং বিদেশীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গভীর করে তুলবে।

পবিত্র মাসে এই সহযোগিতা কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের মধ্যে সংহতি ও একক চেতনার একটি নিখুঁত উদাহরণ বলেও মনে করেন ওই পুলিশ কর্মকর্তা।

সূত্র : উর্দু নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com