বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ছিনতাইকৃত জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে গুলি ছুড়ল জলদস্যুরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১২৯ বার

ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়েছে সোমালিয়ার জলদস্যুরা। ছিনতাই করা একটি জাহাজে অভিযান চালাতে গেলে সেখান থেকে তাদের গুলি ছোড়া হয়। গতকাল শুক্রবার (১৫ মার্চ) এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছর ‘ইক্স-এমভি রুয়েন’ নামের মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। সেটিকেই তারা নানা জাহাজ ছিনতাইয়ের কাজে ব্যবহার করে থাকে। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের কাজেও ওই জাহাজটি ব্যবহার করা হয়েছে।

এই ‘এক্স-এমভি রুয়েন’ আটকাতে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। তারা একটি যুদ্ধজাহাজ দিয়ে ছিনতাইকৃত জাহাজটি আটকাতে সক্ষম হন। এরপর ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার এমভি রুয়েনের কাছে যায়। তখন সেটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ঘটনার ৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com