বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বিপুল জয়ের দ্বারপ্রান্তে পুতিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১৭ বার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরেকবার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। শুক্রবার থেকে তিন দিনব্যাপী হওয়া ভোটে তিনি বিপুলভাবে এগিয়ে রয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় যে ৬০ ভাগ ভোট গণনা করা হয়েছে, তার প্রায় ৮৭ ভাগ পেয়েছেন তিনি। ফলে নিশ্চিতভাবেই যে তিনি আরেকবার রাশিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তা বলা যায়। অর্থাৎ তিনি তার সিকি শতকের শাসনকাল আরো ছয় বছর বাড়াতে চলেছেন।

রোববার বিরোধীরা ভোটকেন্দ্রগুলোর সামনে পুতিনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করা সত্ত্বেও তার জয় প্রতিরোধ করা সম্ভব হয়নি।

এই জয়ের মাধ্যমে তিনি ২০০ বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে শাসনকারী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। ৭১ বছর বয়স্ক পুতিন একইসাথে যোশেফ স্ট্যালিনের শাসনকালকেও অতিক্রম করে যাবেন।

ভোট গণনায় দেখা যায়, কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিতোনভ মাত্র ৪ ভাগ ভোট পেয়েছেন। আর নবাগত ভ্লাদিস্লাভ দাভ্যানকভ তৃতীয় এবং উগ্র-জাতীয়তাবাদী লিওনিদ স্লাটস্কি চতুর্থ হচ্ছেন।

রাশিয়াব্যাপী ভোটারের উপস্থিতি ছিল ৭৪.২২ ভাগ। কর্মকর্তারা বলছেন, ২০১৮ সালে ভোটারের উপস্থিতি ছিল ৬৭.৫ ভাগ।

সাবেক সোভিয়েত গুপ্তচর সংস্থা কেজিবির লে. কর্নেল পুতিন ১৯৯৯ সালে প্রথম ক্ষমতায় আসেন।

যুক্তরাষ্ট্র এই নির্বাচনক অবাধ বা সুষ্ঠু কোনোটাই নয় বলে জানিয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com