সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

৩ দিন জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৮৪ বার

আগামী ২৩ থেকে ২৫ মার্চ মোট তিন দিন সাভারের জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপনে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগান বা লনে যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকতে সর্বসাধারণকে অনুরোধ এবং স্মৃতিসৌধের সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতা দিবস উদ্‌যাপনে ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে থাকেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com