সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

মস্কো হামলায় ইউক্রেন জড়িত নয়: যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০১ বার

রাশিয়ার রাজধানী মস্কোতে হামলায় ইউক্রেন কোনোভাবে জড়িত ছিল না বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, আইএস এই হামলার দায় স্বীকার করেছে। ইউক্রেন এর সঙ্গে জড়িত নয়।

শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলের হামলা ছিলো বহু বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এখন পর্যন্ত এই ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। প্রায় ৬ হাজার রুশ ওই ইভেন্টের জন্য কনসার্ট হল কমপ্লেক্সে ছিলেন। মৃতের সংখ্যাও ঘটনার পর ক্রমাগত বেড়েছে

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, ইউক্রেনের জড়িত থাকর কোনো প্রমাণ মেলেনি। আইএস ইতিমধ্যে হামলার দায়স্বীকার করেছে।

শনিবার টেলিগ্রাম অ্যাপে আইএস জানায়, মেশিনগান, পিস্তল, ছুরি ও বোমা নিয়ে চারজন আইএস সদস্য এই হামলা চালিয়েছে। তারা ইসলামের বিরুদ্ধে লড়াই করা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে এই হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com