সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

ইসরাইল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৬ জাহাজে হামলার দাবি হাউছিদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯৪ বার

ইয়েমেনভিত্তিক হাউছি যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া মঙ্গলবার বলেছেন, তাদের বাহিনী লোহিত সাগর ও ইডেন উপসাগরে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ছয়টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি বলেন, লোহিত সাগর অতিক্রম করার সময় তাদের নৌ ও ক্ষেপণাস্ত্র বাহিনী লোহিত সাগর ও ইডেন উপসাগরে মায়েস্ক সারাটোগা, এপিএল ডেট্রোয়ট, হুয়াঙ পু ও প্রেটি লেডি নামের জাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয় জাহাজ যুক্তরাষ্ট্রের এবং তৃতীয় ও চতুর্থ জাহাজ ব্রিটেনের।

তিনি আরো দাবি করেন, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি জাহাজে হামলা চারিয়েছে। আর তাদের ক্ষেপণাস্ত্র ইসরাইলের ইলাত নগরীর বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, গাজায় ইসরাইল যত দিন অবরোধ আরোপ করে রাখবে, তারা হামলা অব্যাহত রাখবে।

হাউছিরা দাবি করছে, হুয়াঙ পু জাহাজটি ব্রিটিশ। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এটি চীনা মালিকানাধীন জাহাজ।

গত পাঁচ মাসে হাউছিরা লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালী এবং ইডেন উপসাগরে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গত রোববার হাউছিরা দাবি করে, তারা রাশিয়া ও চীনকে বলেছে যে তাদের লোহিত সাগর বা অন্য কোনো স্থানে তাদের জাহাজে হামলা করা হবে না। তারা কেবল ইসরাইলের সাথে সম্পর্কিত ও ইসরাইলগামী জাহাজে হামলা চালাবে। সেইসাথে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জাহাজগুলোও তাদের টার্গেট হবে।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com