মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

পদ্মা সেতু দেখে মুগ্ধ ভুটানের রাজা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১২২ বার

পদ্মা সেতু পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আজ বুধবার সকালে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে মুগ্ধ হন ভুটানের রাজা।

পদ্মা সেতু দেখার পর রাজা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যান। এর পর বিকেল ৪টায় তিনি রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা।

সফর শেষে তিনি ২৮ মার্চ বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন। তবে ভুটানের রাজার সফরসঙ্গীদের একাংশ ২৭ মার্চ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেবে।

এর আগে ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com