শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

করোনার উপসর্গ নিয়ে ১৬ মাসের শিশুর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪৩৫ বার

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

শিশুটির পরিবার বাগেরহাটের কচুয়ায় থাকে।

খুমেক সূত্র জানায়, শুক্রবার শিশুটি পাতলা পায়খানা নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, করোনা উপসর্গ নিয়ে শিশুটিকে শুক্রবার হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com