সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

ইরানের ওপর হামলার সিদ্ধান্ত ইসরাইলের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২৬ বার

ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান এবং তার প্রক্সিদের ওপর কোন ধরনের হামলা চালাবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তবে কখন এই হামলা হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জেরুসালেম পোস্ট জানায়, নানা হিসাব বিবেচনা করে এই হামলা চালানো হবে। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান সিদ্ধান্তও পরিবর্তন হতে পারে।

পত্রিকাটি জানায়, ইসরাইল হামলা চালাতে বদ্ধপরিকর। তবে তারা এখনো আঞ্চলিক যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে।

এদিকে আইডিএফ চিফ অব স্টাফ লে. জেনারেল হারজি হ্যালেভি ইঙ্গিত দিয়েছেন, ইরানে হামলার সময় খুবই নিকটে নয়। তিনি ব্যাটালিয়ন ১৩৬-এর অ্যারো এয়ার ডিফেন্স ব্যাটারি পরিদর্শনকালে এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা চলতি পাসওভার সপ্তাহকে নাগরিকদের জন্য স্বাভাবিক রাখতে চাই।

জেরুসালেম পোস্ট জানায়, ইসরাইলি হামলা বেশ কিছুদিনের জন্য স্থগিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে ইসরাইলি হামলার মধ্যে থাকতে পারে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা, ইরানি হামলার সাথে জড়িত ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা, কিংবা ইরানি রেভ্যুলশনারি গার্ড কোরের সদস্যদের হত্যা করা। কিংবা ইরানের ওপর সাইবার হামলাও চালাতে পারে ইসরাইল।

গত শনিবার ইরান প্রায় ৫০০ ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলে। গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় দুই শীর্ষ কমান্ডারসহ সাতজন নিহত হওয়ার প্রতিবাদে ইরান ওই আক্রমণ চালায়।

এর আগে ইসরাইল বলেছিল, ৩০০ থেকে ৩৫০টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এগুলোর মধ্যে ছিল ১২০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ১৭০টি ড্রোন এবং ৩০ ক্রুজ ক্ষেপণাস্ত্র। একইসাথে হিজবুল্লাহ লেবানন থেকে রকেট নিক্ষেপ করেছিল। এছাড়া ইয়েমেন, সিরিয়া ও ইরাকি মিলিশিয়া গ্রুপগুলোও হামলায় অংশ নেয়।

সূত্র : জেরুসালেম পোস্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com