রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঋষি কাপুর আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩১৩ বার

পরপর জোড়া ধাক্কায় কেঁপে উঠল বলিউড। বুধবার প্রখ্যাত অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর।

বুধবার শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। সংবাদমাধ্যমকে গতকাল এ কথা জানিয়েছিলেন তার বড় ভাই রণধীর কাপুর।

দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন ৬৭ বছরের ঋষি কাপুর। টানা এক বছর নিউ ইয়র্কে চিকিৎসা চলার পর ২০১৯ সালে তিনি রোগমুক্ত হয়ে মুম্বাই ফেরেন। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় এইচএনএন রিলায়েন্স হাসপাতালে ফের ভর্তি করা হয় তাকে। যদিও পারিবারিক সূত্রে জানানো হয়েছিল, সেই সময় ঋষির অবস্থা স্থিতিশীল।

ঋষির মৃত্যুর খবর টুইটে প্রথম জানান বলিউডের আরেক মহীরুহ অভিনেতা অমিতাভ বচ্চন। পরে সংবাদমাধ্যমকে ভাইয়ের মৃত্যুর খবর জানান রণধীর কাপুর।

সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com