শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বিস্ফোরণে এক শিশু নিহত, আহত ১১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৯০ বার

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকার একটি বাড়ির চারতলায় বৃহস্পতিবার ভোরে একটি বিস্ফোরণে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুই নারীসহ আরো ১১ জন।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের প্রায় ২৫টি বাড়ির জানালার গ্লাস ও আসবাবপত্র ভেঙে যায়। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, ‘এটি বোমা বিস্ফোরণ, নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তদন্ত না করে বলা যাবে না।’

তিনি জানান, আহতদের মধ্যে এক শিশু মারা গেছে। নারীসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি তদন্ত করে জানানো হবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com