রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ১১৫ বার

ভারী বৃষ্টিপাতে সৌদি আরবের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। ডুবে গেছে অনেকের গাড়ি। বেশকিছু প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর গালফ নিউজের।

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষের জনসাধারণের ভ্রমণের ওপর সতর্কতার জারি করেছে। দেশটিতে স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কাই নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, সোমবার আল-উলা এবং আল-মদিনা প্রদেশে আকস্মিক বন্যা হানা দিয়েছে।

বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতেদেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে।

মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃষ্টির সময় উপত্যকা ও জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া গাড়িতে করে কৃষিপণ্য পরিবহনের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com