শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৫৫ বার

আজ বৃহস্পতিবার সকাল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঝড় সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগ, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা, ও ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে রাত ৮টার পর থেকে রাত ১২টার মধ্যে কক্সবাজার জেলার ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

কালবৈশাখী ঝড় থেকে প্রচণ্ড শক্তিশালি বজ্রপাত ও ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বিভাগ ভিত্তিক যে সকল জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে তা নিম্নরূপ :

সিলেট বিভাগ : এ বিভাগের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে।

চট্টগ্রাম বিভাগ : সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। সকাল ৮টার পর থেকে রাত ১২টার মধ্যে দিনের একাধিকবার।

ঢাকা বিভাগ : উত্তর-পূর্ব ও দক্ষিণ দিকের সকল জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৮টার পর থেকে দুপুর ৩টার মধ্যে।

ময়মনসিংহ বিভাগ : নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৮টার পর থেকে দুপুর ৩টার মধ্যে।

বরিশাল বিভাগ : কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা ৬০ থেকে ৭০ ভাগ সকাল ১১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে।

খুলনা বিভাগ : দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা ৩০ থেকে ৫০ ভাগ।

রাজশাহী বিভাগ : দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা ২০ থেকে ৩০ ভাগ।

রংপুর বিভাগ : দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা ২০ থেকে ৩০ ভাগ।

ভারতের আসাম রাজ্য : করিমগঞ্জ জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে।

ভারতের ত্রিপুরা রাজ্য : সকল জেলার উপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড়-বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ১০টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।

সূত্র : আবহাওয়া

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com