সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে জাল জালিয়াতির মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১২০ বার

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় জাল জালিয়াতির একটি মামলা দায়ের করা হয়েছে। মানবপাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

মিল্টন সমাদ্দরের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। পুলিশ সবগুলো অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। এর মধ্যে ৯০০ লাশ দাফনের কথা বলা হলেও ৮৩৫টি লাশ দাফনের কোনো হদিস পাওয়া যায়নি। মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ংকর অপকর্মের পাশাপাশি বহু অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে। এছাড়া অপারেশন থিয়েটারের অনুমোদন না থাকা, রোগীদের নির্যাতনের টর্চারসেলসহ গণমাধ্যমে যেসব অভিযোগ এসেছে সব ডিবি তদন্ত করে দেখছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com