বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

তুরস্কে মে দিবসে বিক্ষোভে সংঘর্ষ, গ্রেপ্তার ২০০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯৯ বার

তুরস্কের ইস্তাম্বুলে মে দিবসের বিক্ষোভের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২০০ জনকে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ ঠেকাতে ইস্তাম্বুলের অনেক রাস্তাই পুলিশ বন্ধ করে দিয়েছিল। তুরস্কেরপ্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান তাসকিম স্কোয়ারে বার্ষিক প্রতিবাদসভা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তবে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজেল জানান, এই প্রতিবাদসভা হবে।

গতকাল বুধবার ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্যাস, রবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। শহরের ঐতিহাসিক তাসকিম স্কোয়ার থেকে পুলিশ দুইশরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েলিকায়া।

পুলিশ বিক্ষোভকারীদের সামলাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায়, রবার বুলেটও ছোড়ে। শ্রমিকরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মে দিবসের মিছিল করছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শহরে ৪২ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল।

বিক্ষোভ মিছিলে ওজেল ছিলেন, তার সঙ্গে শহরের মেয়র ইমামোগলুও যোগ দেন। কিন্তু তাসকিম স্কোয়ারের অনেক আগেই তাদের থামিয়ে দেয়া হয়। পুরো রাস্তা পুলিশ বন্ধ করে রেখেছিল।

কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চান। তখন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

ওজেল জানিয়েছেন, যদি দেশের সবচেয়ে বড় শহরের প্রধান এলাকায় ১ মে-র অনুষ্ঠান করা না যায়, তাহলে বুঝতে হবে, গণতন্ত্রের সামনে বিপদ এসেছে। যতদিন তাসকিম স্কোয়ারে এই বিক্ষোভ দেখাতে না পারব, ততদিন আমাদের সংগ্রাম চলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com