শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

হুমায়ুন ফরীদির চশমা বিক্রি হলো ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৩২ বার

কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা বিক্রি হয়েছে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়। ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে এটি কিনে নিয়েছেন হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় এই নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে অংশ নেন হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম। এছাড়া আরও অংশ নেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, আফসানা মিমি, ইরেশ যাকের, সাজু খাদেমসহ অনেকে।

বৃহস্পতিবার রাত ১১টায় ১ লাখ টাকা থেকে বিড শুরু হয়। এরপর তা থেমে থেমে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকা ওঠে। নিলামজয়ী ব্যক্তি তার নাম, পরিচয় গোপন রাখেন।

জানা গেছে, নিলামে প্রাপ্ত অর্থ ব্যয় হবে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে।

এর আগে, ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট ও সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা নিলামে ওঠে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com