বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ, অল্পের জন্য বাঁচলেন ১৫৮ আরোহী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১২০ বার

চট্টগ্রামে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১৫১ জন যাত্রীসহ মোট ১৫৮ জন আরোহী। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
শাহ আমানত বিমানবন্দরের একটি সূত্র মানবজমিনকে জানিয়েছে, আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটটিতে হঠাৎ হাইড্রোলিক সমস্যা দেখা দেয়। বিমানটিতে ৭ জন ক্রু  ও ১৫১ জন যাত্রী ছিলেন। পরে বিশেষ ব্যবস্থায় বিমানটিকে নিচে অবতরণ করা হয়। শাহ আমানত বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ বলেন, এয়ার এরাবিয়ার একটি বিমানের হঠাৎ হাইড্রোলিক সমস্যা দেখা দেয়ায় এটি জরুরি অবতরণ করেছে। বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com