শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১০৯ বার

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

প্রদেশের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হেদায়েতউল্লাহ হামদার্দ এ কথা জানিয়ে বলেছেন, বাঘলান প্রদেশের বাঘলান-ই-মারকাজি জেলার হাসপাতাল কর্তৃপক্ষ এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ বলে জানিয়েছে।

এ সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

কর্মকর্তা আরো বলেছেন, প্রবল বর্ষণের কারণে শুক্রবার আকস্মিক এই বন্যা দেখা দেয়। বাসিন্দারা এ বন্যার জন্যে প্রস্তুত ছিল না।

সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চলছে বলেও তিনি জানান।

হামদর্দ বলেন, আবহাওয়া পরিস্থিতি এখনো ভালো না। আবারো বৃষ্টি হতে পারে। যারা বাড়িঘর হারিয়েছে তাদের তাঁবু, কম্বল ও খাবার সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, এপ্রিলের মাঝামাঝি থেকে আকস্মিক ও অন্যান্য বন্যায় আফগাস্তিানের ১০টি প্রদেশে প্রায় ১০০ জন মারা গেছে।

কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে গেছে যেখানে দেশটির ৮০ শতাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা আফগানিস্তানে সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করে। ফলে বৃষ্টির পানি মাটিতে শুষে যাওয়া কঠিন হয়ে পড়ে।
সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com