বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা হাতে পাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৫৪ বার

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, যুক্তরাষ্ট্র এ বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা হাতে পাবে। খবর এএফপি’র।

ওয়াশিংটন ডিসি’তে লিঙ্কন মেমোরিয়াল থেকে সম্প্রচার করা ফক্স নিউজের ‘টাউন হল’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা অনেক আশাবাদী যে এ বছরের শেষ নাগাদ আমরা কোভিড-১৯ ভাইরাসের একটি টিকা হাতে পেতে যাচ্ছি।’ এছাড়া ট্রাম্প বলেন, তিনি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোকে সেপ্টেম্বরে ফের খুলে দেয়ার আহ্বান জানাবেন। তিনি বলেন, ‘আমি চাই এসব প্রতিষ্ঠান খুলুক।’

কোভিড-১৯ ভাইরাস মোকাবেলার উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ও অন্যন্য দেশের মধ্যে প্রতিযোগিতার ক্ষেত্রে কোন দেশ প্রথম হবে এমন আলোচনা চলার মধ্যে এ টিকা হাতে পাওয়ার ব্যাপারে সম্ভাব্য এ সময়ের কথা প্রকাশ করা হলো।

প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, করোনাভাইরাসের ওষুধ হাতে পাওয়ার ক্ষেত্রে বিশ্বের কোন দেশ যুক্তরাষ্ট্রের গবেষকদের পরাজিত করতে পারলে তিনি খুশি হবেন। এ ব্যাপারে তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে এগিয়ে থাকা যেকোন দেশকে আমি স্যালুট জানাবো।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি কাউকে পরোয়া করি না। এক্ষেত্রে আমি কেবলমাত্র একটি কার্যকর টিকা হাতে পেতে চাই।’ অস্বাভাবিক দ্রুত গতিতে চলা এ গবেষণা প্রক্রিয়ার ক্ষেত্রে হিউম্যান ট্রায়ালের ঝুঁকির ব্যাপারে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তারা হচ্ছেন স্বেচ্ছাসৈনিক। তারা জানেন এটা তাদেরকে দেয়া হচ্ছে।’

ট্রাম্প এ টিকা হাতে পাওয়ার সম্ভাব্য এ সময়সীমার কথা তার উপদেষ্টাদের কাছ থেকে জেনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com