রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১০৬ বার

জাপানের একটি শহর থেকে মাউন্ট ফুজির মুগ্ধ করা দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকেরা। ভিড়ের চাপে শহর কর্তৃপক্ষ তা থামাতে দেওয়াল তুলেছে। তারের এই দেওয়াল আট ফুট উঁচু ও প্রস্থে ৬৫ ফুট।

মাউন্ট ফুজির সৌন্দর্য্য জাপানের ফুজিকাওয়াগুচিকো শহরের অন্যতম আকর্ষণ। বিশ্বের নানা দিক থেকে পর্যটকরা আসেন এখানে এই অপরূপ দৃশ্যের সাথে ছবি তুলতে। কিন্তু এই ছবি তোলার হিড়িক মাঝেমাঝেই পরিণত হয় বিশৃঙ্খলতায়।

পর্যটকদের নিয়ম ভাঙা রুখতে শহরটির কর্তৃপক্ষ মঙ্গলবার ধাতব তারের একটি বিশাল দেওয়াল তুলেছে, যাতে কিছুটা বিরত হন পর্যটকরা।

গত কয়েক বছর ধরেই স্থানীয়দের মাথাব্যথার কারণ হয়ে ওঠে পর্যটকরা, যারা পথেঘাটে ময়লা-আবর্জনা ফেলে, ট্রাফিক আইন ভঙ্গ করে সেলফি তুলতে ছোট। সুন্দর পাহাড়ের সঙ্গে ছবি তুলতে গাড়ি পার্ক করা ও ধূমপানের বিধি লঙ্ঘন করে থাকে পর্যটকেরা।

সরকারি কর্মকর্তারা বলছেন, এমন পদক্ষেপ নেওয়ার জন্য তারা দুঃখিত, কিন্তু পর্যটকদের বারবার সতর্ক করে কোনো সুরাহা না হওয়াতেই তারা বাধ্য হন দেয়াল তুলতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com