বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১২ বার

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে বুধবার বলেছেন, তার দেশ ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। স্পেন ও আয়ারল্যান্ডও একই ঘোষণা দিয়েছে।

স্পেন ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে বুধবার সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বুধবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে বলে জানান।

বুধবার এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে বলেন, ‘চলমান যুদ্ধের মধ্যে আমাদের অবশ্যই একটি বিষয় টিকিয়ে রাখতে হবে, যেটা ইসরাইলি ও ফিলিস্তিনিদের নিরাপদ আবাস দিতে পারে : দুটি রাষ্ট্র, যেখানে মানুষ একে অপরের সাথে শান্তিতে বসবাস করতে পারবে।’

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে, আয়ারল্যান্ড ও নরওয়ের ঘোষণার কারণে তারা ওই দুই দেশ থেকে রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইসরাইল বলছে, এভাবে স্বীকৃতি দেয়া হলে ‘আরো সন্ত্রাসবাদ ও অস্থিরতা’ বাড়বে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়া ও মাল্টাও সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আভাস দিয়েছে। তাদের বক্তব্য, ওই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধান প্রয়োজন।

নরওয়ের ঘোষণার আগে জাতিসঙ্ঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের মধ্যে ১৪৩টি রাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল।

সুইডেন প্রায় এক দশক আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। ফ্রান্স এখনো এমনটি করার পরিকল্পনা করছে না।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com