বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করবে নরওয়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০১ বার
ছবি : আনাদোলু এজেন্সি

আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করবে নরওয়ে। মঙ্গলবার (২১ মে) এমন ঘোষণা দেয় ইউরোপীয় দেশটি।

আনাদোলু খবরে বলা হয়েছে, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, যদি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেফতারের পরোয়ানা জারি করে, তাহলে নরওয়েতে এলে তাদের গ্রেফতারে বাধ্য থাকব আমরা।

এ সময় আইসিসির সকল সদস্য এমন কাজই করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইসিসির প্রসিকিউটর জেনারেল করিম খান সোমবার ঘোষণা করেছেন যে তিনি নেতানিয়াহু ও হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মাদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন। তাদের বিরুদ্ধে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করে প্রমাণ পেশ করেছেন। তার উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে কার বিরুদ্ধে শেষ পর্যন্ত পরোয়ানা জারি করা হবে, সেটি নির্ধারণের জন্য তিন সদস্যের একটি বোর্ড গঠন করেছে আইসিসি।

সূত্র : আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com