বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ভালুকায় শিয়াল তাড়াতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১২৬ বার

ময়মনসিংহের ভালুকায় মুরগি নিয়ে যাওয়ার সময় শিয়ালকে ধাওয়া করতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে সুবর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) সকালে উপজেলার উথুরা ইউনিয়নের মরচি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুবর্ণা আক্তার ওই গ্রামের মো. খলিলুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির উঠান থেকে সুবর্ণাদের একটি মুরগি শিয়ালে ধরে নিয়ে যাচ্ছিলো। এসময় সুবর্ণা ও তার বোন খোদেজা আক্তার শিয়ালের পেছনে ধাওয়া করেন এবং ক্ষেতের ভিতরে দৌড়ে যাওয়ার সময় হোচট খেয়ে পড়ে যান সুবর্ণা। এতে ঘটনাস্থলেই সুবর্ণা আক্তারের মৃত্যু হয়। সুবর্ণা পার্শ্ববর্তী ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরচি গ্রামের খলিলুর রহমানের মেয়ে সুবর্ণা আক্তারের মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com