শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

মিয়ানমারে যুদ্ধে অংশ নিতে রোহিঙ্গাদের বাধ্য করছে সেনাবাহিনী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০৬ বার

মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে এসেছে। এখন সেই সেনাবাহিনীর পক্ষেই লড়তে রোহিঙ্গাদের বাধ্য করা হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে বাস করা ছয় পরিবার এবং জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রতিবেদন প্রকাশ করেছে তারা।

প্রতিবেদনে বলা হয়, সক্রিয় কয়েকটি সশস্ত্র গ্রুপ মিয়ানমারে আরাকান আর্মির বিরুদ্ধে লড়তে কয়েকশ রোহিঙ্গা পুরুষ ও ছেলে নিয়োগ দিয়েছে।

জাতিসংঘের এক কর্মকর্তা এবং মানবাধিকার সংগঠনের এক কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো ‘কয়েকশ’ রোহিঙ্গা নিয়োগ দিয়েছে।

রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) প্রধান কো কো লিন বলেন, তারা লড়ার জন্য শরণার্থীদের নিয়োগ করেছে। ‘‘আরাকান আর্মি আমাদের মানুষদের অত্যাচার ও খুন করেছে। ‘তাদের একমাত্র নীতি রোহিঙ্গা সম্প্রদায়কে নির্মূল করা। তাই আমরা নিয়মিত রোহিঙ্গাদের নিয়োগ দিয়ে তাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছি।’

আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা তিনটি সংগঠন- আরএসও, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরসা এবং আরাকান রোহিঙ্গা আর্মি বা এআরএর- বিরুদ্ধে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়োগ দেওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেন, জান্তা বাহিনীর ‘পাশাপাশি লড়ার’ আগে নিয়োগপ্রাপ্তদের মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের থমাস কিয়ান এএফপিকে বলেন, ১৪ বছরের শিশুকেও তাদের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com