মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

কারাগারে অসুস্থ বিএনপি নেতা ইশরাক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৩২ বার

কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ কারণে রাষ্ট্রদ্রোহিতার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি পিছিয়ে ১৩ জুন ঠিক করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার এ মামলায় ইশরাকের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু কারাগারে অসুস্থতার জন্য আজ তাকে আদালতে হাজির করা হয়নি। তাই ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী পরবর্তী শুনানির দিন ১৩ জুন ঠিক করেন।

গত ২৯ মে ইশরাকের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. কবির হোসেন হাওলাদার।

এর আগে গত ১৯ মে ১২ মামলায় জামিন চেয়ে আবেদন করেন ইশরাক। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ১১টি মামলায় জামিন মঞ্জুর করেন। তবে পল্টন থানার রাষ্ট্রদ্রোহের ওই মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

গত বছর ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন। মামলায় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী, চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com