শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

লন্ডনে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থীদের সংঘর্ষ, গ্রেপ্তার ৪০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৪ বার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুলিশ ও ফিলিস্তিনপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতিতে তিনজন পুলিশ আহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে দুই জনের আঘাত তেমন বেশি নয়। তবে ভিড়ের মধ্যে থেকে ছুঁড়ে দেওয়া বোতলের আঘাতে একজন অফিসারের মুখে গুরুতর আঘাত লেগেছে। সন্দেহভাজনদের এখনো শনাক্ত করা যায়নি তবে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা কর্মীদের উপর হামলা, মহাসড়কে বাধা দেওয়া এবং জনশৃঙ্খলা আইন লঙ্ঘনের সাথে জড়িত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে যে প্রায় ৮ হাজার থেকে ১০ হাজার জন মানুষ এদিনের বিক্ষোভে শামিল হন। ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ ও প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আবেদন করেন প্যালেস্টাইনপন্থিদের একটি দল এবং পুলিশ সেই আবেদন মঞ্জুরও করে।

বিক্ষোভের অনুমোদন দেওয়ার আগে পুলিশ শর্ত দিয়েছিল যে স্থানীয় সময় রাত ৮ টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। আবেদনকারীরা সেই শর্তে রাজিও হয়েছিলেন; কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ না করায় পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

হাতাহাতির সময় পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল ছুড়েছেন কয়েকজন বিক্ষোভকারী। তার জেরেই আহত হয়েছেন তিন পুলিশসদস্য। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের সাথে সম্পৃক্ত আন্দোলনকারীরা জানিয়েছেন যে, তারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করার জন্য জরুরি মিছিলের আয়োজন করেছেন। সেইসঙ্গে ইসরায়েলি বিমান হামলার পর ৪৫ ফিলিস্তিনি নিহত হবার বিরুদ্ধেও প্রতিবাদে শামিল হয়েছেন তাঁরা।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com