শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১২৫ বার

পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির সব মুসলিমদের জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হিজরি সনের হিসাব অনুসারে সৌদি আরবে আজ বৃহস্পতিবার হিজরি বছরের একাদশ মাস জিলক্বদের ২৯তম দিন। সেই হিসাবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে, খালি চোখে বা দুরবিন দিয়ে জিলহজ মাসের চাঁদ কেউ দেখতে পেলে যেন দ্রুত স্থানীয় আদালতে বিষয়টি নথিবদ্ধ করেন। আদালতে জানাতে অপারগ হলে স্থানীয় মসজিদে যেন জানানো হয়। তারা পরে বিষয়টি স্থানীয় আদালতকে জানানোর ব্যবস্থা করবেন।

জিলহজ্জ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজাহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। ধারণা করা হচ্ছে আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com