শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ভারতপ্রেম জাগাতে জম্মু-কাশ্মিরের সব স্কুলে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১২২ বার

এবার থেকে জম্মু-কাশ্মিরের সব স্কুলে মর্নিং অ্যাসেম্বলিতে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে।

গত বুধবার এই নির্দেশিকা দিয়েছে জম্মু-কাশ্মিরের উপরাজ্যপাল। ওই কেন্দ্রশাসিত অঞ্চলের সব স্কুলকেই কড়াভাবে নির্দেশ পালন করার কথা বলা হয়েছে।

কাশ্মির প্রশাসন মনে করছে, বেশকিছু স্কুল মর্নিং অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গাওয়ার ব্যাপারে উদাসীন।

বুধবার এক বিবৃতিতে স্কুলগুলোকে মোট ১৬ দফা নির্দেশিকা দিয়েছে কাশ্মির প্রশাসন। যার মধ্যে প্রধান হলো, জাতীয় সঙ্গীতের মাধ্যমে মর্নিং অ্যাসেম্বলি শুরু করা।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দিন শুরু করা এবং শিক্ষার্থীদের মধ্যে একতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ক্ষেত্রে স্কুল ব্যবস্থায় মর্নিং অ্যাসেম্বলির মতো একটি রীতির গুরুত্ব অপরিসীম।

২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নেয়া হয়। তার আগে কাশ্মিরের নিজস্ব পতাকা এবং রাজ্য সঙ্গীত ছিল। বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল এবং কাশ্মির ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার পর সেগুলো বিলুপ্ত হয়। বস্তুত তারপর থেকেই কাশ্মিরের স্কুলগুলোতে মর্নিং অ্যাসেম্বলিতে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। এমন নয় যে জম্মু-কাশ্মিরের স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। ভারতীয় প্রশাসনের নজরে এসেছে যে- অনেক স্কুল এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী নয়। সম্ভবত সে কারণেই স্কুলগুলোকে আরো একবার নিজেদের কর্তব্য মনে করিয়ে দিয়েছে প্রশাসন।

বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই কাশ্মিরের প্রশাসন কেন্দ্রের হাতে। মোদি সরকারের প্রতিনিধি হিসেবে এই মুহূর্তে কাশ্মির চালাচ্ছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনিই জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতেই এই সিদ্ধান্ত।

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com