শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

গাজায় বেদনার ঈদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১১১ বার

চারদিকে ধ্বংসস্তূপ। মাটির সঙ্গে মিশে আছে বসতঘর। ইসরাইলের হামলায় এসব ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেক স্বজন। তারা জীবিত নেই- এটা নিশ্চিত সবাই। চোখের সামনে ধসে পড়েছে ভবন। তার নিচে চাপা পড়ে নিহতের সঠিক খবর কারো জানা নেই। যারা বেঁচে আছেন, তাদের অবস্থা আরও ভয়াবহ। কেউ হাত হারিয়েছেন। কেউ পা হারিয়েছেন। কেউ দীর্ঘস্থায়ী ক্ষত নিয়ে কোনোমতে বেঁচে আছেন।

আজ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহা। গাজাবাসীও ঈদ পালন করছেন। তবে তাদের মনে ভয়াবহ ক্ষত। নামাজের স্থান বলতে কোনো জায়গা নেই। চারদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কংক্রিটের স্তুূপ। তার মধ্যে জায়নামাজ বিছিয়ে কোনোমতে নামাজ আদায় করেছেন তারা। কিন্তু আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৩৭ হাজার ফিলিস্তিনি। তারপরও রাফার পশ্চিমাঞ্চলে অব্যাহতভাবে আগ্রাসী হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। দিয়ের আল বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলছেন,ওইসব হামলায় আরও মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। উত্তরেরর লোকজন শুধু অপ্রত্যাশিত বোমা হামলার বিরুদ্ধে লড়াই করছেন এমন না। একই সঙ্গে তাদের বাড়িতে হামলা হচ্ছে। তারা ভুগছেন পানিশূন্যতায় ও অনাহারে। ঈদের প্রথম দিনে এসব ঘটছে। বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি পরিবারকে আমরা দেখতে পাচ্ছি। তারা আর্তনাদ  করছেন। দিয়ের আল বালা থেকে আরেক সাংবাদিক তারেক আবু  আজম বলছেন, কোনোমতে আশাকে সম্বল করে টিকে থাকার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। ইসরাইলের আগ্রাসন সত্ত্বেও তারা শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com