শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

পুলিশের এলোপাতাড়ি গুলির পরও আন্দোলন থামেনি কেনিয়ায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৪০ বার

কেনিয়ায় সরকার বিরোধ আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশের এলোপাথারি গুলির পরও থেমে যাননি বিক্ষোভকারীরা। রাজপথে অবস্থান করছেন হাজার হাজার মানুষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কেনিয়ায় নতুন এক বিলে সাধারণ মানুষের করের হার বাড়ানোর কথা বলা হয়েছে। আর এতেই অসন্তোষ ছড়িয়ে পড়ে সারাদেশে। রাজধানী নাইরোবিতে রাজপথে নেমে আসে মানুষ। পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ারও ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও গুলি চালায় পুলিশ। এতে একাধিক হতাহতের ঘটনা জানা যায়।

আজ বুধবার বিক্ষোভাকারীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছে পুলিশ।

গতকাল মঙ্গলবার কর বৃদ্ধি–সংক্রান্ত প্রস্তাব নিয়ে ভোটাভুটির খবরে আজ পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। তাঁরা পার্লামেন্ট ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন পুলিশ প্রথম কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে পুলিশ। এ সময় ভবনের ভেতর থেকে ধোঁয়া উড়তেও দেখাযায়। পুলিশ জানায়,বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে।

গত সপ্তাহে বিলের কিছু বিষয়ে যদিও সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চায় কেনিয়ার নাগরিকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com