শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

৬৬ বছরের ফিলিস্তিনি নারীর ওপর কুকুর লেলিয়ে দিলো ইসরাইলি সেনাবাহিনী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৪৬ বার

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর আরেকটি নৃশংসতা দেখেছে। উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলি সেনাবাহিনী ৬৬ বছর বয়স্কা এক ফিলিস্তিনি নারীর ওপর কুকুর লেলিয়ে দিয়েছে।

কাতারি নিউজ চ্যানেল আল জাজিরার এক্সে প্রকাশিত ভিডিওটি ইসরাইলি সেনাবাহিনীর স্থাপিত ক্যামেরা থেকে ফাঁস হয়েছে। এতে দেখা যায়, ইসরাইলি বাহিনীর কুকুরটি এক ফিলিস্তিনি নারীকে তার বাড়ির ভেতরেই কামড়ে ক্ষতবিক্ষত করছে।

দওলত আবদুল্লাহ আল তানানি নামের ওই নারীর ওপর যখন কুকুরটি হামলা করে, তখন তিনি নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেখানেই তার ওপর কুকুরটি ঝাঁপিয়ে পড়ে। কুকুরটি তাকে কামড়ায়, আঘাত করে। এতে রক্তপাতও ঘটে।

ওই নারী আল জাজিরাকে বলেন, ‘কুকুরটি তাকে টেনে হিঁচড়ে বাড়ির গেটের কাছে নিয়ে আসে।’

তিনি বলেন, ‘আমি বাড়ি থেকে বের হতে অস্বীকার করেছি। আমি বাড়িটি খালি করব না। ফলে ইসরাইলিরা আমার ওপর কুকুর লেলিয়ে দেয়।’

তিনি বলেন, তিনি কুকুরের কামড়ের যন্ত্রণা এখনো পোহাচ্ছেন। কোনো ওষুধও পাওয়া যাচ্ছে না।

যুক্তরাজ্যে নিয়োজিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলত এক্সে বলেন, জাবালিয়া সিটিতে নিজ বাড়িতে ৬৬ বছর বয়স্ক এক ফিলিস্তিনি নারীর ওপর ইসরাইলি সেনাবাহিনীর কুকুরের হামলা ও মারাত্মকভাবে কামড়ের ফুটেজটি ভয়াবহ।’

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল- প্যালেস্টাইন (ডিসিআইপি) ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে জানায়, পশ্চিম তীরে ৪ বছর বয়স্ক এক ফিলিস্তিনি শিশু ইব্রাহিম হাসাশের ওপর কুকুর লেলিয়ে দিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী।

কুকুরটি ওই অ্যাপার্টমেন্টে প্রবশে করে এবং ইব্রাহিমকে তার মায়ের কোল থেকে নামিয়ে আক্রমণ করে। কুকুরটি তার পোশাক ছিঁড়ে ফেলে, দেহের বিভিন্ন অংশে কামড়ায়।

ইসরাইলি বাহিনী প্রায়ই ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সামকির কুকুর লেলিয়ে দেয়।

সূত্র : ডেইলি সিয়াসত

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com