বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘ভারত মাতা’র জন্য ১৫ বছর পর নাচলেন মিথিলা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৪২ বার

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরবন্দী থাকার এই সুযোগে প্রায় ১৫ বছর পর নাচলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মিথিলা। তাও আবার শাশুড়ি মা অর্থাৎ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মা সুমিতা সরকারের অনুরোধে। আর সেই নাচের একটি ভিডিও তিনি প্রকাশ করেছেন গতকাল শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে। মিথিলা নেচেছেন কবিগুরুর ‘মোর ভাবনার একি হাওয়ায়’ গানটির সঙ্গে। নিজের ঘরে নিজ মোবাইলে ধারণ করা ছোট্ট এই ভিডিওটি ইতিমধ্যেই সবার দৃষ্টি কেড়েছে।

মিথিলা বলেন, ‘প্রায় ১৫ বছর পরে নাচলাম! আমার ভারত মাতা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাবের রবীন্দ্রজয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্যে। ১৫ বছর লম্বা সময়…আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে সবাই।’ ভারত মাতা বলতে মিথিলা বোঝাতে চেয়েছেন তার শাশুড়িকে।

তিনি আরও বলেন, ‘কদিন আগে শাশুড়ি বললেন, উনাদের ক্লাবের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে কিছু একটা করে পাঠাতে। মূলত, এমন সুযোগটাই কাজে লাগালাম নাচ দিয়ে। চিন্তা করলাম, ঘরেই যেহেতু আছি- নাচ কেন নয়?’

এর আগে, মিথিলা ‘দ্য ফরগটেন ওয়ান’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে আয়রা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com