শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

সেনা ঘাটতিতে ভুগছে ইসরাইলি বাহিনী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১২৮ বার

ইসরাইলের ওয়ালা ওয়েবসাইট জানিয়েছে, ইসরাইলি বাহিনী সেনা ঘাটতিতে ভুগছে। সেজন্য তারা একটি নতুন বিভাগ গঠন করতে চাইছে।

ওয়েবসাইটটি আরো জানায়, সেনাবাহিনী নতুন ওই ইউনিটটির নাম দেবে ‘ডেভিড ডিভিশন’। এতে পুরুষ ও নারী, সদ্য অব্যাহতিপ্রাপ্ত, স্বেচ্ছাসেবক এবং হেরেডিমের সদস্য ইত্যকার সব ধরনের সেনারা অন্তর্ভুক্ত থাকবে। ফলে সেনাবাহিনী ৪০ হাজার যোদ্ধা অন্তরর্ভুক্ত করতে সক্ষম হবে।

ওয়ালা সেনা সূত্রে জানিয়েছে, নতুন ইউনিটের সৈন্যরা সীমান্ত সুরক্ষা এবং ভবিষ্যতে বহুমুখী যুদ্ধে লড়াইসহ বিভিন্ন কাজে অবদান রাখতে পারবে।

ইসরাইলি ওয়েবসাইটটি আরো জানিয়েছে, সৈন্যরা তাদের পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে অনিশ্চয়তার সমালোচনা করে। তাদের ভারী বোঝা বহন করতে হয়। সেজন্য তারা খুব ক্লান্তি বোধ করে। ক্রমাগত যুদ্ধের ফলে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মজীবনের উপর প্রভাব পড়তে পারে এমন প্রতিক্রিয়ার ভয়ে রিজার্ভ সৈন্যদের মধ্যেও ব্যাপক উদ্বেগ রয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ রিপোর্ট করেছে, কয়েক ডজন রিজার্ভ সৈন্য ঘোষণা করেছে যে তারা গাজা যুদ্ধে আর ফিরে যাবে না। এমনকি শাস্তি দেয়া হলেও তারা যেতে রাজি নয়।

এ ঘোষণা এমন এক সময়ে আসে, যখন ইসরাইলি মিডিয়া জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরাইলি সেনাবাহিনীর শত শত রিজার্ভ সৈন্য তাদের কমান্ডারদের না জানিয়ে বিদেশ ভ্রমণে চলে গেছে। যেখানে গত কয়েক মাস ধরে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলমান গাজা যুদ্ধে ৬৬৬ জন সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে ২৭ অক্টোবর স্থল আক্রমণে ৩১৪ জন নিহত হয়। এছাড়া এ যুদ্ধে ৩ হাজার ৯২২ সেনা আহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com