শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বাদ বৃদ্ধ বাইডেন, ডেমোক্রাটদের প্রার্থী মিশেল ওবামা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৮৩ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের জন্য আর লড়াইয়ের সুযোগ হারানোর চাপে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জে বাইডেন। প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডে বাইডেন ভালো করতে পারেননি। তারপরই শোনা যাচ্ছে, ডেমোক্র্যাট শিবিরে এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা।

প্রেসিডেন্সিয়াল ডিবেটে জে বাইডেন খুব খারাপ ফল করলেও ডেমোক্র্যটদের কেউ কেউ এ বছরের গোড়া থেকেই মিশেল ওবামাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

তবে মার্কিন সংবাদমাধ্যমের খবর হলো, নির্বাচনে লড়াই করতে খুব একটা আগ্রহী নন মিশেল। কারণ ডেমোক্রাটদের একাংশের ধারণা জে বাইডেনের মানসিক ভারসাম্য খুব একটা ভালো অবস্থায় নেই। তাই প্রার্থী বদলের প্রয়োজন। তা না হলে ট্রাম্পের সামনে কোনোভাবেই টিকতে পারবেন না বাইডেন।

রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলেন, ‘সিএনএনের বিতর্কে পরাজিত হওয়ার পরে ডেমোক্র্যাটরা বাইডেনকে সরিয়ে দিয়ে মিশেলকে মনোনয়ন দেবে। ৯ মাস আগেই আমি বলেছিলাম যে বাইডেনকে শেষপর্যন্ত হটিয়ে মিশেল ওবামাকে প্রার্থী করবে ওরা। আমার মনে হয় সেটাই হবে।’
সিএনএনের বিতর্কের পর ডেমোক্র্যাটদের একাংশ ভাবতে শুরু করেছেন বাইডেনকে দিয়ে আর চলবে না। দ্যা পলিটিকো-র খবর অনুযায়ী একটা সময় ছিল যখন বাইডেনকে বাদ দিয়ে অন্য কারও কথা ভাবতা না ডেমোক্রারা। কিন্তু প্রথম বিতর্কের পর এবার তারা সেটা ভাবা শুরু করেছে।

বাইডেনের আটকে যাওয়া কণ্ঠস্বর, অস্পষ্ট উত্তর এবং পুরো কথা শেষ করতে তাকে যে পরিমাণ কষ্ট করতে হচ্ছে তাতে আতঙ্কিত ডেমোক্র্যাটরা। এ অবস্থায় তার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করার বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা করছেন তারা। এমনকি, কেউ কেউ বাইডেনকে ‘প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছেন বলেও খবরে দাবি করা হয়েছে।
সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com