শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সতর্কতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার

আমেরিকান ঘাঁটি এবং সেনাদের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে নতুন গোয়েন্দা সতর্কতার পর সারা ইউরোপে তাদের বাড়তি সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ইউ এস ইউরোপিয়ান কমান্ডের (ইউকম) সব ঘাঁটিতে ফোর্স প্রোটেকশন কন্ডিশন ‘চার্লি’ বলবৎ করা হয়েছে, যার অর্থ হলো যেকোনো ধরনের হামলা হতে পারে।

ঠিক কী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হলো, ওই কর্মকর্তা সে সম্পর্কে বিস্তারিত বলেননি। তবে বিভিন্ন দেশের সন্ত্রাস দমন কর্মকর্তা প্যারিসে আসন্ন অলিম্পিকসহ কোথাও না কোথাও সন্ত্রাসী হামলার বাড়তি ঝুঁকির কথা বলেছেন।

সোমবার ইউকমের এক বিবৃতিতে বলা হয়, কয়েকটি কারণে বাড়তি নিরাপত্তা পদক্ষেপ নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কোনো একটি হুমকির কারণে বাড়তি সতর্কতা নেয়া হয়নি, বরং ইউরো কাপ বা অলিম্পিকসহ চলমান বা আসন্ন বড় ইভেন্ট সম্পর্কে বিভিন্ন কারণে উদ্বেগের ফলে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এছাড়া ইউরোপে বিভিন্ন বেসামরিক লক্ষ্যের ওপরও হামলার ঝুঁকি বেড়েছে।

ইউকম ইউরোপীয় থিয়েটারে কর্মীদের সবসময় বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে এবং সন্দেহজনক গতিবিধি সম্পর্কে জানাতে বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ পরামর্শ দেখে নিজ নিজ ঝুঁকি কমাতে পদক্ষেপ নিতে বলেছে।

গত মাসে সাইবার নিরাপত্তা ফার্ম ‘রেকর্ডেড ফিউচার’-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, সাইবার হামলার বাড়তি ঝুঁকি ছাড়াও সবচেয়ে বেশি ভয় রয়েছে প্যারিস অলিম্পিকে সন্ত্রাসী হামলার।

ফরাসী কর্তৃপক্ষ ইতোমধ্যে দুটি আলাদা সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ করেছে। অলিম্পিকের এক ভেন্যুতে হামলার পরিকল্পনার দায়ে ১৮ বছর বয়সী এক সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসদমন কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড বেড়েছে।

ইরানের কারমানে জানুয়ারি মাসে এক স্মরণ অনুষ্ঠানে হামলার দায় স্বীকার করে আই এস-খোরাসান নামে এক উগ্রবাদী গোষ্ঠী। ওই হামলায় প্রায় ৯০ জন নিহত হয়। মার্চ মাসে মস্কোর এক কনসার্টে হামলায় ১৪০ জন নিহত হয়।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসদমন কর্মকর্তারা বলছেন, আই এস-খোরাসান বিভিন্ন দেশের অপরাধী নেটওয়ার্ক এবং মানব পাচার চক্র ব্যবহার করার কাজে আরো দক্ষ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে তাদের লোক পাঠানোর সম্ভাব্য পরিকল্পনা করছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com