শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দীপিকার বেবি বাম্পে হাত, খেপেছেন নেটিজেনরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৪২ বার

আর মাত্র তিন মাসের অপেক্ষা। তারপরই দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের জীবনে আসবে তাদের প্রথম সন্তান। নতুন সদস্যের জন্য কাউন্টডাউন শুরু করে দিয়েছেন তারকা দম্পতি। তবে এসবের মাঝেই হঠাৎ খেপেছেন নেটিজেনরা। কি এমন ঘটল যে খেপেছেন অভিনেত্রীর ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, অন্তঃসত্ত্বা দীপিকার বেবি বাম্পে হাত রেখে দাঁড়িয়ে আছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি। ওরির পিঠে হাত রেখে দাঁড়িয়ে দীপিকার স্বামী রণবীর সিং। ওরি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। যা এখন রীতিমতো ভাইরাল। কিন্তু বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনদের একাংশ।

তাদের কারও কারও প্রশ্ন, ওরি কেন অন্তঃসত্ত্বা দীপিকার বেবি বাম্পে হাত দিয়ে ছবি তুলেছেন? অনেকে আবার দীপিকার ওপরও ভীষণ বিরক্ত। তাদের প্রশ্ন, আপনিই বা কেন বেবি বাম্পে হাত দেওয়ার অনুমতি দিলেন?

ইন্ডিয়া টুডে জানিয়েছে, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সংগীত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। অন্যদের মতো রণবীর সিং ও দীপিকা দম্পতিও যোগ দেন তাতে। এ অনুষ্ঠানেই ছবিটি তোলা হয়।

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর, সারা আলী খান, অনন্যা পান্ডে থেকে সুহানা খান- সকলের খুব কাছের মানুষ ওরহান অবত্রমানি ওরফে ওরি। খুব বেশি দিন হয়নি বলিউড তারকাদের সংস্পর্শে এসেছেন তিনি। এরই মধ্যে বলিপাড়ার এমন তারকা খুঁজে পাওয়া যাবে না, যার কাঁধে হাত রেখে ছবি তুলেননি ওরি।

তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং বিয়ের ৫ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন ৩৭ বছর বয়সি দীপিকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com