শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা : নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জানিয়েছে, তারা পুরো বিষয়টির ওপর নজর রাখছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে স্থানীয় সময় সোমবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার এই কথা জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের পক্ষে এবং কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের হুমকি দেয়ার পরই ক্ষমতাসীন দলের শাখা বাংলাদেশ ছাত্রলীগ হামলা চালায়। এবং এতে প্রায় পাঁচ শ’ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে সেখানে ঢুকে তাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশে চলমান এই বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কী?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয় সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে। এবং আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। হামলায় শত শত মানুষ আহত ও দু’জন নিহত হয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যেকোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য ভিত্তি হিসাবে কাজ করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা করি। এছাড়া যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com