শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

বাংলাদেশে টেলিযোগাযোগ বিঘ্ন হওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১৬২ বার

বাংলাদেশে টেলিযোগাযোগে অবিরাম বিঘ্ন ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশজুড়ে চলমান টেলিযোগাযোগ ব্যাহত হওয়ার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই পরিস্থিতি সেখানকার আমেরিকান নাগরিকসহ দেশটির জনগণের গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার সীমিত করে দিচ্ছে।’

তিনি আরো বলেন, অন্যান্য দেশেও তারা এর বিরুদ্ধে কথা বলেছেন এবং বাংলাদেশের ক্ষেত্রেও তারা এর বিরুদ্ধে কথা বলছেন।

এসব বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় উদ্বেগ প্রকাশ করে বলে জানান মিলার।

এর আগে তিনি বলেন, তারা বাংলাদেশের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা ‘শান্তিপূর্ণ সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভ’ সমর্থন করে। কিন্তু সব ক্ষেত্রেই তা শান্তিপূর্ণভাবে পালন করা উচিত।

এদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে কিছু এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়েছে। পুরোপুরি ইন্টারনেট পরিষেবা দেয়ার লক্ষ্যে এখনো কাজ চলছে।

হামলাকারীরা জাতীয় ডাটা সেন্টার ও অপটিক্যাল ফাইবারের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালালে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়।

এখন দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং কারফিউ শিথিলের মধ্যে বুধবার (বেলা ১১টা থেকে বেলা ৩টা) সরকারি-বেসরকারি অফিস কার্যক্রম আবারো চালু হয়েছে।

শিগগিরই দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com