বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিক্ষোভ ঠেকাতে পাঞ্জাব-ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১২৪ বার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিরোধী দলীয় বিক্ষোভ ঠেকাতে সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রশাসন সতর্ক করে বলেছে, কোনো নিয়ম লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে জামায়াতে ইসলামী পাকিস্তান। সুপ্রিম কোর্টের একটি বিতর্কিত রায়ের বিরুদ্ধে শুক্রবার (২৬ জুলাই) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জমিয়ত উলেমা-ই- ইসলাম-ফজল (জেইউআই-এফ) ও আরো কয়েকটি ইসলামী দল।

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতারাও তাদের কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করবে বলে জানিয়েছেন। ফলে পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠছে। মোকাবিলায় রাজধানী ইসলামাবাদ ও পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সূত্র : ডন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com