বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বিশেষ বিমানে মালদ্বীপ থেকে আসছেন আরো বাংলাদেশী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৫২ বার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে আগামী ১৫ মে মালদ্বীপ থেকে দেশে ফিরবেন আরো বাংলাদেশী।

রোববার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত যদি তারিখ পরিবর্তন হয় তাহলে হাইকমিশনের ফেসবুক পেজে তা জানিয়ে দেয়া হবে।

মালদ্বীপে অবস্থানরত অনিয়মিত/অবৈধ প্রবাসী বাংলাদেশী যাদের কাছে মালদ্বীপ সরকারের রেগুলারাইজেশন কার্ড আছে শুধুমাত্র তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে হাইকমিশন গত ৩ মে বিজ্ঞপ্তি জারি করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের মেডিক্যাল সার্টিফিকেট দেবে মালদ্বীপ সরকার। মেডিক্যাল পরীক্ষার স্থান, তারিখ এবং সময় ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তালিকায় অন্তর্ভুক্ত প্রত্যেক প্রবাসী একটি করে ২০ কেজি ওজনের লাগেজ এবং হাতে পাঁচ কেজি ওজনের ব্যাগ নিতে পারবেন।

এর আগে গত ২১ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের ফিরতি ফ্লাইটে ৭০ বাংলাদেশীকে মালদ্বীপ থেকে দেশে ফেরত আনা হয়।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com