বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

লন্ডনে ছুরি হামলায় ২ শিশু নিহত, আহত ৯

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১১৯ বার

লন্ডনে একটি নাচের ওয়ার্কশপে ছুরি হামলায় ২ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৯ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হামলায় দুজন প্রাপ্তবয়স্কও আহত হয়েছেন। লন্ডনের সাউথপোর্টের হার্ট স্ট্রিটের একটি ইভেন্টে এই হামলার ঘটনা ঘটে। শিশুদের বাঁচাতে গিয়ে ওই দুইজন আহত হয়েছেন।

এই ঘটনায় সন্দেহভাজন এক কিশোরকে আটক করেছে পুলিশ। ল্যাঙ্কাশায়ারের ওই কিশোরের বয়স ১৭ বছর। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে পুলিশ এখনো একে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দেয়নি।

হামলার পর ঘটনাস্থলে পৌঁছায় ১৩টি অ্যাম্বুলেন্স। আক্রান্ত শিশুদের বয়স ছয় থেকে দশ বছরের মধ্যে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটিশ রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com