রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কাল থেকে স্বাভাবিক সময়সূচিতে চলবে অফিস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১২১ বার

কারফিউয়ের মধ্যে কম কর্মঘণ্টায় গত বুধবার থেকে শুরু হয় অফিসের কার্যক্রম। অবশেষে আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী অফিস চলবে।

আজ মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার মধ্যে গত ১৯ জুলাই (শুক্রবার) রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরের দিন ২০ জুলাইও সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) ছিল। পরে ২১ থেকে ২৩ জুলাই (রবিবার, সোমবার ও মঙ্গলবার) পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর গত বুধবার থেকে অফিস শুরু হয়। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে অফিস চলে। পরের দিন বৃহস্পতিবারও একই সময় অনুযায়ী অফিসে চলে।

মাঝে শুক্রবার, শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। এর মধ্যে পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হয়। পরে গত রবিবার, সোমবার অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আজ মঙ্গলবারও একই সময় অনুযায়ী অফিস চলে।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময়ও বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ গত রবিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com