রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হাইকোর্টের সামনে আন্দোলনে শিক্ষার্থীরা, পুলিশের বাধা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১১৬ বার

কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় ৯ দফা বাস্তবায়নের জন্য হাইকোর্টের সামনে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের পুলিশ-বিজিবি বাহিনী ঘিরে রাখে।

আজ বুধবার দুপুর ১টার দিকে হাইকোর্টের সামনে ছাত্রসহ সচেতন নাগরিক সমাজ ৯ দফা দাবি বাস্তবায়নে স্লোগান দেন।

এ সময় আন্দোলনকারীরা, বিজিবি বর্ডারে ফিরে যাও, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না স্লোগান দেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ ও নাহিদ নামে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষার্থীদের বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায়ও বিক্ষোভ হচ্ছে। হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দলও মিছিল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com